লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করছে। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।

সভায় জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সভায় পর্ষদ ঘোষিত নো ডিভিডেন্ডের প্রস্তাব বাতিল করে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এর আগের বছর অর্থাৎ ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩ শতাংশ ডিভিডেন্ড দেয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর মধ্যে দশমিক ৫ শতাংশ ক্যাশ ও বাকি ২ দশমিক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

পুঁজিরবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৩৫ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। এর বিপরীতে রিজার্ভ রয়েছে ২৬১ কোটি ৩৮ লাখ টাকা।

বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫২ লাখ ৩ হাজার ৭৬৯টি। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন