Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাঁচ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাঁচ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি পাঁচটি হলো : সিলভা ফার্মা, এসকে ট্রিমস, এমএল ডাইং, এএফসি এগ্রো এবং রানার অটোমোবাইলস।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিলভা ফার্মা ৫ শতাংশ নগদ, এসকে ট্রিমস ৫ শতাংশ নগদ, এমএল ডাইং ১০ শতাংশ নগদ, এএফসি এগ্রো ০.৫০ শতাংশ নগদ এবং রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি পাঁচটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার