এক মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলল

এক মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলল
কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান।  করোনা সংক্রমণ হ্রাস এবং অধিকাংশ শিক্ষার্থী টিকার আওতায় আসায় স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়গুলোতেও সরাসরি পাঠদান শুরু হচ্ছে।  তবে আরও কিছুদিন বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়।  তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও মানতে হবে স্বাস্থ্যবিধি।

শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০টি নির্দেশনা দিয়েছে।

এ দিকে স্কুল কলেজ খুললেও এখনই সব শিক্ষার্থী সশরীরে ক্লাস করতে পারবেন না।  শুধু যারা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তারাই শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে পারছেন।  বাকিরা অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশ নেবেন।  প্রথম দফায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো খুলছে।  ২ মার্চ থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা