ভারত-বাংলাদেশের সম্পর্ক অস্তিত্বের ঐতিহ্যসূত্রে গাঁথা: কৃষিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সম্পর্ক অস্তিত্বের ঐতিহ্যসূত্রে গাঁথা: কৃষিমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক অস্তিত্বের ঐতিহ্যসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহীর নগরভবনের গ্রিনপ্লাজায় বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ মন্তব্য করেন। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পৃষ্ঠপোষকতায় ফ্রেন্ডস অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশ-ভারতের সম্পর্কে নষ্ট করতে সবসময়ই অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে তারা সফল হবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক অস্তিত্বের ঐতিহ্যসূত্রে গাঁথা। বাংলাদেশ-ভারত নৈকট্য ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজশাহীতে আয়োজিত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা আমাদের এই নৈকট্য ও বন্ধুত্বকে আরও অর্থবহ ও সার্থক করে তুলবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুটি পৃথক রাষ্ট্র হলেও এ অঞ্চলের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, জলবায়ু, ভূপ্রকৃতি, খাবার, মানুষের আবেগ ও জীবনাচরণসহ অনেক বিষয়ে অসাধারণ মিল ও সম্পর্ক রয়েছে। দুদেশের সীমানাপ্রাচীর মানুষের মেলবন্ধনের বাধা হতে পারে না। সীমানা বা বর্ডার আজ বাস্তবতা। কিন্তু এটি অন্য সব কিছুর ওপরে স্থান পেতে পারে না।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক মিলনমেলা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও নিবিড় ও ঘনিষ্ঠ করবে। উভয় দেশের মানুষের মধ্যে মেলবন্ধনকে আরও গভীর করবে বলে আমি আশা করি। শুধু সাংস্কৃতিক নয়, রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক, সম্পর্ককেও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মিলনমেলার আহ্বায়ক এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রাম প্রসাদ পাল বক্তব্য রাখেন।

ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী, ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক সামছুল আরেফীন, ভারতের সত্যম রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

তিন তিনব্যাপী বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার রাজ্য থেকে ৪০ জন অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভারতীয় অতিথিদেরকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা