মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় রুস্তম আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির বাড়ি রংপুর জেলার তাহেরগঞ্জে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরাজ গুরুতর আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মাহফিলে আখেরি মোনাজাত শেষে দুপুরে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা দেন রুস্তম আলী। বাস রহমতপুর পেট্রল পাম্পে পৌঁছালে নাস্তা করার জন্য তারা নেমে হোটেলের উদ্দেশে রওনা দেয়। রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে রুস্তম আলীর। এতে তার একটি পা ভেঙে যায় ও মাথায় আঘাত পান। চালকও আহত হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় রুস্তম আলী মারা যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট