প্রথম টি-টোয়েন্টিতেই অভিষেক হচ্ছে মুনিম শাহরিয়ারের

প্রথম টি-টোয়েন্টিতেই অভিষেক হচ্ছে মুনিম শাহরিয়ারের
ইয়াসির আলী রাব্বি দুই বছরের বেশি অপেক্ষার পর সুযোগ পেয়েছেন। আর প্রতিভাবান মাহমুদুল হাসান জয়কে টেস্টের পর ওয়ানডেতে নেওয়া হলেও একাদশে সুযোগ দেওয়া হয়নি। আফগানিস্তানের সাথে প্রথম টি-টোয়েন্টিতে এবার সুযোগ দেওয়া হচ্ছে মুনিম শাহরিয়ারকে।

বৃহস্পতিবার (৩ মার্চ) শুরু টি-টোয়েন্টি সিরিজ। সেখানে টিম বাংলাদেশ ম্যানেজমেন্ট এর পরিকল্পনায় আছেন মুনিম শাহরিয়ার।

জানা যায়, ২০ বছরের এ সাহসী স্ট্রোক প্লেয়ারকে নিয়ে বিশেষ পরিকল্পনাই আছে টিম ম্যানেজমেন্টের।

এবিষয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘না পারার কিছুই নেই। মুনিম এবারের বিপিএল আর গতবারের টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া প্রিমিয়ার লিগেই হাত খুলে খেলে জানান দিয়েছে- আমি ওপরের দিকে সাহস নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারি। মারতে পারি, রানও করতে করতে পারি। পরিষ্কার বোঝা গেছে, মুনিম শাহরিয়ার সাহসী উইলোবাজ। আমরা তাকে খেলানোর কথা ভাবছি। আগামীকাল ৩ মার্চ শেরে বাংলায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সে খেলবে।’

মুনিম শাহরিয়ারকে খেলানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে জাতীয় দলের বর্তমান ‘থিঙ্ক ট্যাংক’ সুজন বলেন, ‘আমরা আসলে টি-টোয়েন্টি ক্রিকেটটা তেমন ভালো খেলি না। টি-টোয়েন্টি ক্রিকেটের সত্যিকার প্রসেসটাই আমরা এখনো সেভাবে রপ্ত করতে পারিনি। এই ফরম্যাটে আমাদের নতুনভাবে আগানোর চিন্তা করতে হবে। আর নতুন পথে হাঁটতে হলে আপনাকে নতুনদের নিয়েও চিন্তা করতে হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো