Ortho Songbad আর্কাইভ

রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা বৈঠক আজ

রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা বৈঠক আজ
তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার (৭ মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তবে কোথায় এবং কোন সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে তা স্পষ্ট নয়।

বিশ্লেষকরা আশংকা করেছেন, রুশ ও ইউক্রেনের মধ্যস্ততাকারীদের উভয়পক্ষ নিজ অবস্থানে অনঢ় থাকায় এই বৈঠক থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা কঠিন হয়ে পড়ছে। রাশিয়া বলে আসছে, তাদের সব দাবি মানলেই কেবল সমঝোতায় পৌঁছানো সম্ভব। অন্যদিকে সার্বভৌমত্ব ও প্রতিরোধের ব্যাপারে একচুল ছাড় দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এর আগে, দুবারের বৈঠকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরাতে মানবিক করিডোর স্থাপনের ব্যাপারে একমত হলেও এখনও কার্যত তার বাস্তবায়ন দেখেনি বিশ্ব। সূত্র: আল জাজিরা

মুল সাইট থেকে

পুজিবাজার