রেকিট বেনকিজারের প্রথম প্রান্তিক প্রকাশ

রেকিট বেনকিজারের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচিত সময়ে কোম্পানিটির পণ্য বিক্রির পরিমাণ, পরিচালন মুনাফা, নিট মুনাফা, শেয়ার প্রতি আয় -সবই বেড়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আলোচিত প্রান্তিকে রেকিট বেনকিজার ১১ কোটি ৩৬ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের প্রান্তিকে নিট মুনাফা হয়েছিল ৭ কোটি ৩০ লাখ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৪ টাকা ৪ পয়সা। আগের প্রান্তিকে ইপিএস হয়েছিল ১৫ টাকা ৪৬ পয়সা। সর্বশেষ প্রান্তিকে ইপিএস বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন