চ্যাম্পিয়নস লিগের সেমিতে যে যার মুখোমুখি

চ্যাম্পিয়নস লিগের সেমিতে যে যার মুখোমুখি


বলা যায় জমজমাট লড়াইয়ের মধ্য দিয়েই শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব। আর এতেই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের চার দল। শেষ চারের টিকিট নিশ্চিত করা দলগুলো হলো- রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

সেমিফাইনালে উঠা চারটি দলের মধ্যে দুটি স্প্যানিশ ক্লাব এবং দুটি ইংলিশ ক্লাব। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। অপর সেমিফাইনালে লড়বে লিভারপুল ও ভিয়ারিয়াল। অর্থাৎ ইউরোপসেরার আসরে দেখা যাবে ইংলিশ বনাম স্প্যানিশ দৈরথ।

দুটি সেমিফাইনালেরই প্রথম লেগ মাঠে গড়াবে ইংল্যান্ডের মাটিতে। আগামী ২৬ এপ্রিল দিবাগত রাতে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হবে সেমিফাইনালের লড়াই। একদিন পরই মাঠে নামবে লিভারপুল ও ভিয়ারিয়াল। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে স্পেনের মাটিতে। আগামী ৩ ও ৪ এপ্রিল দিবাগত রাতে মাঠে নামবে দলগুলো।













আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো