সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন,আহত চারশতাধিক

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন,আহত চারশতাধিক
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুরুতর আহত ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

আর আহত এসব ব্যক্তিদের প্রাণে বাঁচানোর জন্য রক্ত দান করতে রক্তাদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রেড ক্রিসেন্ট।

চট্টগ্রামের সিভিল সার্জন আশপাশে থাকা সকল ডাক্তারদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দ্রুত চট্টগ্রাম মেডিকেলে চলে আসেন। কারণ আহতদের চিকিৎসা দিতে পর্যাপ্ত ডাক্তারের প্রয়োজন।

জানা গেছে, ইতিমধ্যে হাসপাতালের বার্ন ইউনিট পরিপূর্ণ হয়ে গেছে।

হাসপাতালে একের পর এক আহত ব্যক্তিদের নিয়ে অ্যাম্বুলেন্স, প্রাইভেট গাড়ী, সিএনজিতে করে নিয়ে আসা হচ্ছে। আহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা