ধারবাহিক উত্থানে চাঙা শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

ধারবাহিক উত্থানে চাঙা শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন
ধারাবাহিক উত্থানের ফলে চাঙাভাব ফিরে এসেছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জুন) প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনও।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের সঙ্গে আজ অপর দুই সূচকেরও উত্থান হয়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ রোববার ১৮ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ১০ পয়েন্ট।

সূচকের উত্থানের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। রোববার এক্সচেঞ্জটিতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭৫ কোটি ১০ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে ২০২টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১২৪টির। বাকি ৫২টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন