ইন্দো-বাংলা ফার্মার স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে আইসিবি ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ১৩ জুন। আলোচ্য হিসাব বছরের জন্য মোট ৭ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের ৪ শতাংশ নগদ এবং আইসিবি ও সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ স্টক লভ্যাংশ।