দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি
দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, দেশের জাতির মধ্যেই আছে অবয়বে বাঙালি। কিন্তু প্রকৃতি অর্থে তারা বাঙালি নয়। এ চ্যালেঞ্জ কিন্তু রয়ে যাচ্ছে। তারা ভেতর থেকে ঘুণ পোকার মতো আমাদের খেয়ে দেওয়ার চেষ্টা করে, ধ্বংস ও দুর্বল করার চেষ্টা করে। এ চ্যালেঞ্জের মধ্যে আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে হারিয়েছিলাম।

সোমবার (৮ আগস্ট) বিকেলে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে সমগ্র জাতিকে। সতর্ক হয়ে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। অবয়বে যারা বাঙালি হয়ে আমাদের ভেতর থেকে খাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আইজিপি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে দেখেছি, তারা কতটা জাতীয়তাবাদী। তারা ককটেল জাতি।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আরিফুর রহমান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও মুক্তিযোদ্ধা জাদুঘর পরিচালক তালেবুর রহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা