সোনামসজিদ স্থলবন্দরে ৯৭১ কোটি টাকার রাজস্ব আদায়

সোনামসজিদ স্থলবন্দরে ৯৭১ কোটি টাকার রাজস্ব আদায়
গত অর্থবছরে (২০২১-২০২২) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৯৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৪২ কোটি টাকা বেশি। ওই অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮২৮ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকা।

সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন মূলত নির্ভর করে কাস্টমস কর্তৃপক্ষের ওপর। তারা সঠিকভাবে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এতে গতিশীলতা এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, গত ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪২ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। সময়োপযোগী নানারকম সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এই অর্জনের অন্যতম প্রধান কারণ। এছাড়াও গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অধিক পরিমাণে বিভিন্ন ফল ও পাথর আমদানি হওয়ার কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে কাস্টমস কর্তৃপক্ষ এখনো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি বলে জানান এই কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান