এবার চিনির দাম বাড়ানোর প্রস্তাব

এবার চিনির দাম বাড়ানোর প্রস্তাব
দেশে এবার চিনির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রিফাইনারি মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। গত বুধবার (১০ আগস্ট) রিফাইনারি মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব গোলাম রহমান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিনির দাম বাড়ানোর প্রস্তাব দেন। তবে কেজিতে কত টাকা বাড়াতে চান তা উল্লেখ করা হয়নি।

জানা যায়, ডলারের বাড়তি দামের কারণে অপরিশোধিত চিনি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে দাবি করে সরকারের কাছে এমন প্রস্তাব দিয়েছেন তারা। আর সরকার যদি দাম বাড়াতে সম্মত না হয়, তাহলে আমদানি শুল্ক মওকুফ করার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বলছে, ইউক্রেনে-রাশিয়া সংঘাতের কারণে চিনি আমদানির মূল্য পরিশোধে ডলারের বিপরীতে অতিরিক্ত টাকা পরিশোধ করতে গিয়ে বিপুল লোকসানের মুখোমুখি হচ্ছেন তারা। ঋণপত্র (এলসি) খোলার সময় ডলারের বিনিময় মূল্য ৮৩ থেকে ৮৫ টাকার মধ্যে থাকলেও এখন মূল্য পরিশোধ করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি ডলারে ১১৫ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

এছাড়া আগে প্রতি টন চিনির আমদানি শুল্ক ২২ থেকে ২৩ হাজার টাকার মধ্যে থাকলেও বর্তমানে ২৮ থেকে ২৯ হাজার টাকা দিতে হচ্ছে। পরিশোধনের পর মিল গেটে প্রতি টন চিনির দাম দাঁড়াচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ৫ হাজার টাকা। কিন্তু মিলগেটে বিক্রি হচ্ছে ৭৮ হাজার ৩০০ থেকে ৭৮ হাজার ৮৪০ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান