ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু

ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু
ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ছেড়েছে আরও দুটি শস্যবাহী জাহাজ। শুক্রবার বন্দর ত্যাগ করা জাহাজ দুটির মধ্যে একটি ছিল গমবোঝাই। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তির অধীনে প্রথমবারের মতো ইউক্রেনীয় গম রপ্তানি হচ্ছে। খবর রয়টার্সের।

যুদ্ধের কারণে পাঁচ মাস আটকে থাকার পর ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর থেকে শস্য রপ্তানি পুনরায় শুরু করতে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়। এর পর গত দুই সপ্তাহে মোট ১৪টি জাহাজ ইউক্রেন ছেড়েছে।

ইউক্রেনীয়  শস্য সরবরাহ বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মারাত্মক খাদ্য ঘাটতি, এমনকি দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন বাস্তবতায় তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানির বিষয়ে চুক্তি হয়।

মধ্য আমেরিকার দেশে বেলিজের পতাকাবাহী ‘সোরমোভস্কি’ নামের জাহাজটি আজ ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়ে যায়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে— জাহাজটি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেকিরদাগ প্রদেশে তিন হাজার ৫০ টন গম নিয়ে বন্দর ছেড়েছে।

ইউক্রেনে গত বছরের ফসল থেকে প্রায় ২০ মিলিয়ন টন শস্য উবৃত্ত রয়েছে। এ বছরও ২০ মিলিয়ন টন গম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না