আগ্রহ কমেছে মিউচ্যুয়াল ফান্ডে

আগ্রহ কমেছে মিউচ্যুয়াল ফান্ডে
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে আধিপত্য বিস্তার করেছে মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০টির মধ্যে ৮টিই মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহে দর কমার তালিকার শীর্ষে রয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দর ৩ টাকা ১৩ পয়সা কমেছে। আলোচ্য সপ্তাহে ফান্ডটি সর্বমোট ১ কোটি ৩৪ লাখ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৯০ হাজার টাকা।

রিলায়েন্স ওয়ান ফার্স্ট লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২.৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ২.৫০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দর কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ডমিনেজ বিল্ডিং অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন