বাজেট পেশ শেষ হলো ৫০ মিনিটে

বাজেট পেশ শেষ হলো ৫০ মিনিটে
মাত্র ৫০ মিনিটে শেষ হলো ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন।

আগের সব বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রীর ৩ থেকে ৫ ঘণ্টার মতো লেগেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত পরিসরে বাজেট উপস্থাপন হয়েছে। যার ব্যাপ্তী ১ ঘণ্টাও পার হয়নি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাজেট পেশের দিন বৈঠক সব মিলিয়ে ৫০ মিনিট চলে। বাজেট পেশ ছাড়াও অর্থমন্ত্রী এ সময় অর্থবিল ২০২০ পেশ করেন।

সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন হলেও বাজেট বক্তৃতা বিগত বছরের চেয়ে ছোট ছিল না।চলতি ২০১৯-২০ অর্থ বছরেরই সমান এবারের বাজেট বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার।

অর্থমন্ত্রী ৪৭ মিনিটের মতো বাজেট বক্তব্য দিলেও প্রায় ৭ মিনিটের মতো পাঠ করেছেন। বাকি পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।

এবারই প্রথম অর্থমন্ত্রী পাঠ না করে প্রায় পুরো অংশই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা