দর বৃদ্ধির শীর্ষে রতনপুর স্টিল
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।। এর মধ্যে রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) আরএসআরএম স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরএসআরএম স্টিল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ারদর আজ ৯.৮২ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ারদর বেড়েছে ৭.৬২ শতাংশ।
আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- কোহিনুর কেমিক্যাল, সী পার্ল, বেক্সিমকো, আইডিএলসি, এসিআই ফর্মূলেশন, ইস্টার্ন হাউজিং এবং ইন্ট্রাকো।