সূচকের উত্থানে লেনদেন হাজার কোটি ছাড়ালো

সূচকের উত্থানে লেনদেন হাজার কোটি ছাড়ালো
সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৩৩ দশমিক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসই এস সূচকে ৯ দশমিক ৪ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচকে ১৬ দশমিক ৬ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ৯৪ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪০ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৩৫৩ কোটি ১৮ লাখ টাকা বেড়েছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৫১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২২০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৭৩ কোম্পানির। বাকি ৫৯ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন