মুক্তির আগেই অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের গানে বাজিমাত

মুক্তির আগেই অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের গানে বাজিমাত

নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। ছবিটিতে অভিনয় করেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি। মুক্তির আগে এই সিনেমার অভিনেত্রী পরীমনির জন্মদিন উপলক্ষে প্রথম গানটি ২৫ অক্টোবর প্রকাশিত হয়েছে। যা ইতিমধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।





গানের সুর ও সংগীত আয়োজনসহ সিয়াম-পরীর খুনসুটি সবার নজর কাড়ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। শরিফ আলদ্বীনের কথায় ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের এই গানের সুর করেছেন নাজির মাহমুদ; তার সঙ্গে মিলে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।





‘২০১৮-১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমার পাণ্ডুলিপি। কিন্তু পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।





ছবিটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সিয়াম-পরীর সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। আগামী ২০ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো