Ortho Songbad আর্কাইভ

এক নজরে ২৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন

এক নজরে ২৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৫টি কোম্পানি সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জানিয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।





এক নজরে দেখে নিন ২৫ কোম্পানির প্রান্তিকের তথ্য





রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড: শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৩১ পয়সা।





এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড: প্রথম প্রান্তিকে (জুলাই’২২- সেপ্টেম্বর’২২’) ফান্ডটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি আয় হয়েছিল ২৮ পয়সা।





এটিসি শরীয়াহ ইউনিট ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৮৬ পয়সা।





স্যোসাল ইসলামী ব্যাংক: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) স্যোসাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৭ পয়সা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ১৪ পয়সা বা ৫২ শতাংশ বেড়েছে।





ফেডারেল ইন্স্যুরেন্স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছে।





ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছিল।





বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৩ পয়সা।





এক্সিম ব্যাংক: ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫৬ পয়সা।





ফারইস্ট ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৯ পয়সা।





সাউথইস্ট ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৫ পয়সা।





সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৮ পয়সা।





আরএকে সিরামিকস: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস)হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।





সমতা লেদার: দ্বিতীয় প্রান্তিকে সমতা লেদার শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ পয়সা।





বার্জার পেইন্টস: দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৫৬ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৯ টাকা ৫৭ পয়সা।





আইডিএলসি ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) আইডিএলসির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১টাকা ৩৪ পয়সা।





রেকিট বেনকিজার: তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৩ টাকা ১৭ পয়সা।





ওয়ান ব্যাংক: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।





ইউনাইটেড ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২১ পয়সা।





জনতা ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত বছরও একই সময়ে ইপিএস হয়েছিল ২৫ পয়সা।





তাকাফুল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। গত বছরও একই সময়ে ইপিএস হয়েছিল ৬০ পয়সা।





গ্লোবাল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত বছরও একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ পয়সা।





এবি ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৩ পয়সা।





রিলায়েন্স ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪২ পয়সা।





আইসিবি ইসলামী ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৫ পয়সা।





বাটা সু: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৩১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৮ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছিল।






মুল সাইট থেকে

পুজিবাজার