সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন

সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন
দেশের শেয়ারবাজারে সোমবার (১৬ জানুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে। বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে, ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১১৬টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৭১৩ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১১ কোটি ২৯ লাখ টাকা।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন