পিছিয়ে পড়েও লিভারপুলকে গোলবন্যায় ভাসালো রিয়াল মাদ্রিদ

পিছিয়ে পড়েও লিভারপুলকে গোলবন্যায় ভাসালো রিয়াল মাদ্রিদ
শুরুতেই রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েছিলো ২-০ গোলে। এমিরেটস স্টেডিয়ামে তখন উল্লাসের ঝড়। এইবার বুঝি রিয়ালের বিপক্ষে প্রতিশোধটা নেয়া হবে! মাত্র ১৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচের ফল কী হতে পারে, অগ্রিম সেটা ভেবে এমিরেটসের দর্শকরা সুখ স্বপ্ন দেখতে শুরু করেছিলো।

অন্যদিকে, ১৪ মিনিটের মাথায় ২ গোল হজম করে যেন নড়েচড়ে উঠলো রিয়াল মাদ্রিদ। আড়মোড়া ভেঙে যখন তারা প্রতিপক্ষের ওপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়লো, তখন লিভারপুল উড়ে গেলো খড়কুটোর মতো। প্রথমার্ধেই সমতায় দল এবং ৬৭ মিনিটেই লিভারপুলের জালে ৫ বার বল জড়িয়ে দিলো ভিনিসিয়ুস আর করিম বেনজেমারা।

৯০ মিনিটের খেলা শেষে ফল, লিভারপুল ২ : ৫ রিয়াল মাদ্রিদ। এমিরেটসেই লিভারপুলকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে বলতে গেলে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং করিম বেনজেমা। এডার মিলিতাও করেছেন রিয়ালের হয়ে বাকি গোলটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের