ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮৮৮ কোটি টাকা

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮৮৮ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি-০২ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। পাশাপাশি দাম কমার পরিবর্তে লেনদেন হওয়া কোম্পানির দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ৮৮৮ কোটি টাকার বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫৭২ টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ১৪৮ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮৮৮ কোটি ৫১ লাখ ৬ হাজার ৪২৪ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার ৩০৫ টাকা টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ৭০১ কোটি ৪২ লাখ ২১ হাজার ৯৭৭ টাকার বা ৬৪ দশমিক ২০ শতাংশ।

সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের সপ্তাহের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের সঙ্গে অপর সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আর ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৫ পয়েন্ট কমে দুই হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচিত সপ্তাহে মোট ৫ কর্যদিবসে লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল ২০৫টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন