সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
বিদায়ী সপ্তাহে (১২-১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ২৭ হাজার ৯৪০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৫ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১১৭ কোটি ৬৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।আর ১১৪ কোটি ৫ লাখ ০১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, বিডিকম অনলাইন, ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

আলোচিত সপ্তাহে মোট পাঁচ কর্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৪১টির, আর অপরিবর্তিত ছিল ২২২টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন