ইউনিলিভারের সর্বোচ্চ দরপতন
গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এক সপ্তাহে ইউনিলিভার কনজ্যুমারের শেয়ারদর ৩৬ শতাংশ কমেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০০৬ টাকা ২০ পয়সায়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত সপ্তাহে ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডসের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯৫ শতাংশ।
সাপ্তাহিক সর্বোচ্চ দরপতন তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, ইনটেক লিমিটেড, জিল বাংলা সুগার মিলস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং বিক ফার্মাসিউটিক্যালস।