আরও তিন কোটি শেয়ার ইস্যু করবে লিগ্যাসি ফুটওয়্যার

আরও তিন কোটি শেয়ার ইস্যু করবে লিগ্যাসি ফুটওয়্যার
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন বাড়াতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

সোমবার (১০ এপ্রিল) বিএসইসি থেকে কোম্পানিটিকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

অর্থসংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম। তিনি বলেন, গত কমিশন সভায় লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন বৃদ্ধির বিষয়টি অনুমোদন করা হয়েছে। সে অনুযায়ী চিঠি ইস্যু করে কোম্পানিকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, কোম্পানিটি ৩০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এর মধ্যে ২৫ কোটি টাকা রুপালী ব্যাংকের ঋণ পরিশোধ করবে। বাকি টাকা কোম্পানির কাজে ব্যবহার করবে। নতুন শেয়ার ইস্যু হলে দুটি কর্পোরেট প্রতিষ্ঠান কোম্পানির বোর্ডে যুক্ত হবে।

বিএসইসির মুখপাত্র বলেন, লিগ্যাসি ফুটওয়্যারের ইপিএস (শেয়ার প্রতি আয়) নেগেটিভ। এনএভি (শেয়ার প্রতি সম্পদমূল্য) ১০ টাকার কম। এজন্য প্রতিষ্ঠানটি রাইট ইস্যুও করতে পারবে না। তাই প্রাইভেট প্লেসমেন্ট, ২০০১ আইন অনুযায়ী তাদেরকে শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের কারসাজির খপ্পরে লোকসানি লিগ্যাসি ফুটওয়্যার

জানা গেছে, বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮ লাখ টাকা। যা বিএসইসির সম্মতি অনুযায়ী ৩০ কোটি বৃদ্ধি শেষে দাঁড়াবে ৪৩ কোটি ৮ লাখ টাকায়।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লিগ্যাসি ফুটওয়্যারের বিদ্যমান ১৩ কোটি ৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের মধ্যে ৩০ শতাংশ মালিকানা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের। সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যারের ২৭ দশমিক ২২ শতাংশ শেয়ার।

সোমবার (১০ এপ্রিল) লেনদেন শেষে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭০ পয়সায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো