ইলিশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ইলিশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইলিশের স্থায়িত্বশীল উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘ইলিশ উন্নয়ন ও সংরক্ষণ তহবিল’ পরিচালনা কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক আজ (৭ সেপ্টেম্বর ) সোমবার সকাল ১০ টায় মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ওর্য়াল্ডফিশ বাংলাদেশ ও জেলে সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ওর্য়াল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ ২ প্রকল্পের বিজ্ঞানী মো.নাহিদুজ্জামান বলেন, আজকের সভায় সভায় এ তহবিল থেকে প্রাপ্ত লভ্যাংশের অর্থ কিভাবে জেলেদের জীবনমান উন্নয়ন, ইলিশ রক্ষায় ব্যবহার করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, ইউএসএআইডি’র অর্থায়নে ওর্য়াল্ডফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় বাস্তবায়িত ইকোফিশ প্রকল্পের মাধম্যে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা সিড মানি হিসেবে দিয়ে ২০১৯ সালে এ তহবিল গঠন করা হয়।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান