Ortho Songbad আর্কাইভ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১১ জুন) কোম্পানিটির শেয়ারদর ১৬ পয়সা বা ৯ দশকি ৯৪ শতাংশ কমেছে। ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন ৯ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে কোম্পানিটির। আর ৮ দশমিক ৮৯ শতাংশ শেয়ারপ্রতি দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মীর আক্তার হোসেন, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি, এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসংবাদ/এসইউ

মুল সাইট থেকে

পুজিবাজার