পুজিবাজারে দরপতনের কারণ অনুসন্ধানে নামছে বিএসইসি

পুজিবাজারে দরপতনের কারণ অনুসন্ধানে নামছে বিএসইসি
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে দরপতনের কারণ জানতে মাঠে নামছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য আগামী মঙ্গলবার (২০ জুন) শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠক ডেকেছে কমিশন।

বিএসইসির  সহকারী পরিচালক মো. ফয়সাল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি শীর্ষ ব্রোকারদের কাছে পাঠানো হয়েছে। ওই দিন কমিশনের বোর্ড রুমে দুপুর ১২ টায় সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এদিকে গত ৬ জুন শেষ সূচক ছিলো ৬৩৫৬ পয়েন্ট। পরের দিন ইতিবাচক ধারায় লেনদেন শুরু হলেও দিনশেষে সূচকের পতন হয়। নতুন আয়কর নিয়ে বিভিন্ন প্রকার গুজব ছড়িয়ে পড়ে বাজারে, ফলে সেদিন সূচক ৪০ পয়েন্ট কমে যায়। বৃহস্পতিবার দিন শেষে সূচক অবস্থান করছে ৬২৮০ পয়েন্টে।

এদিকে নতুন আয়কর আইনেও ক্যাপিটাল গেইন করের আওতামুক্ত রয়েছে। সব দিক বিবেচনা নিয়ে আগামী ২০ জুন বাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এ বিষয়ে এনবিআরের কর নীতির দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস বলেন, যে কোন তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর আগে থেকেই কর মুক্ত আছে। নতুন করে কোন কর আরোপ করা হয়নি।

তিনি বলেন, ‘নতুন আয়কর আইন আগের এসআরও বাতিল করবে না। ফলে তালিকাভুক্ত শেয়ার থেকে ব্যক্তিদের মূলধন লাভ কর মওকুফ বহাল থাকবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন