দুই ঘণ্টায় লেনদেন ২৪২ কোটি টাকা

দুই ঘণ্টায় লেনদেন ২৪২ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বাজারের সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২৪২ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের একই সময়ে লেনদেন হয়েছিলো ২৪০ কোটি টাকা।

মঙ্গলবার (২২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৭ ও ২১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন