ডিএমপি কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আলোচ্য সাক্ষাতে তারা প্রায় দেড় ঘণ্টার বেশি সময় আলোচনা করেছেন।

আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে ডিএমপি থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা