নর্দার্ণ জুটের হেড অফিস অন্য কোম্পানির দখলে

নর্দার্ণ জুটের হেড অফিস অন্য কোম্পানির দখলে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের হেড অফিস বর্তমানে ওএমসি লিমিটেডের দখলে রয়েছে। অর্থাৎ কোম্পানিটির হেড অফিস এখন ওএমসি লিমিটেড ব্যবহার করছে।


সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল কোম্পানিটির ঢাকার হেড অফিস পরিদর্শন করলে এমন চিত্র দেখা যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, গত ৪ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল নর্দার্ণ জুটের কারখানা পরিদর্শন করে।


কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে প্রতিনিধি দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন