'স্মার্ট বাংলাদেশ' পুরস্কারে ভূষিত বাংলাদেশ পুলিশ

'স্মার্ট বাংলাদেশ' পুরস্কারে ভূষিত বাংলাদেশ পুলিশ

জনগণকে দ্রুততম সময়ের মধ্যে অনলাইন এবং ডিজিটাল পুলিশ ক্লিয়ারেন্স সেবা দেওয়ায় 'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-এ ভূষিত হয়েছে বাংলাদেশ পুলিশ।


বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩' প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হাতে এ পুরস্কার তুলে দেন।


বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম 'ই-সার্ভিস' কার্যক্রম চালু করে। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সকল থানায় চলমান রয়েছে।


এ পর্যন্ত ৪৪ লাখ ১ হাজার ৭১৮ জন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন ।


আগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা জাতিসংঘের অধীনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৮’ এ ভূষিত হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা