ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মাহমুদউল্লাহর সেঞ্চুরি!

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মাহমুদউল্লাহর সেঞ্চুরি!



রাবাদার বলে লেগ সাইডে খেলে ডাবলস। মাহমুদউল্লাহ ৯৯। এরপর শর্ট বলে ফাইন লেগে খেলে সিঙ্গেলে মাহমুদউল্লাহ পেয়েছেন সেঞ্চুরি!

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন তিনি। প্রথম দুটিই ছিল তাঁর। মাহমুদউল্লাহর পরের সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০১৭ সালের পর এই প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

অবশ্য ১০০ এর আগে ৬ উইকেট হারিয়ে বসা কেউই রিয়াদ থেকে এত সুন্দর ইনিংস প্রত্যাশা করেনি। তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে নাসুম, মুস্তাফিজকে সাথে নিয়ে ম্যাজিকাল ফিগারে পৌঁছান রিয়াদ।

যদিও বিশ্বকাপের দল ঘোষণার আগ পর্যন্ত অনিশ্চিত ছিলো রিয়াদের নাম। তার পজিশনে একাধিক খেলোয়াড় খেলিয়ে ব্যর্থ হয়েছে বিসিবি। ফলে এক প্রকার বাধ্য হয়েই শেষমেশ রিয়াদকে দলে নিয়েছিলো ম্যানেজমেন্ট। কিন্তু রিয়াদ ইতোমধ্যে খেলা ৩ ইনিংসেই বিসিবির আস্থার প্রতিদান দিয়েছেন। আজ একপ্রান্ত আগলে ধরে সেঞ্চুরি করেই বসলেন।

যদিও রিয়াদের সেঞ্চুরিতেও বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি, বরং ১৪৯ রানে আফ্রিকার কাছে হেরেছে। তবে লজ্জার পরাজয় থেকে বাঁচিয়েছে নিজের দেশকে।

অর্থসংবাদ/আজাদ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের