সূচক কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সূচক কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কর্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২৯ অক্টোবর) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে।


অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ০ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।


এদিন ডিএসইতে ৪১৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ১৫ লাখ টাকা।


একই দিনে ডিএসইতে মোট ২৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন