প্রিমিয়ার সিমেন্টের সর্বোচ্চ দরপতন

প্রিমিয়ার সিমেন্টের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির শেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৯ অক্টোবর) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ টাকা ৪০ পয়সা বা ১২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৫১ টাকা ৫০ পয়সায়।

দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আজ ৪ টাকা ৫০ বা ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ারদর কমেছে ১৯ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৬১ শতাংশ।

রবিবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি (প্রাণ), হা-ওয়েল টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন