প্রণোদনা পেলেন চট্টগ্রাম বন্দরের ৬ শতাধিক শ্রমিক

প্রণোদনা পেলেন চট্টগ্রাম বন্দরের ৬ শতাধিক শ্রমিক
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দরের সাড়ে ৬ হাজার শ্রমিককে ৫ কোটি ২০ লাখ টাকার বিশেষ প্রণোদনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। বন্দরের বেসরকারি বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং কার্যক্রমে নিয়োজিত ৬ হাজার ৫১২ জন শ্রমিককে এই প্রণোদনা দেওয়া হয়।

আজ বুধবার বন্দরের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন শ্রমিকের মধ্যে প্রণোদনার নগদ অর্থ বিতরণ করেন সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল।

পরে তিনি সংশ্লিষ্ট অপারেটিং ফার্মের মালিকদের হাতে অন্যান্য শ্রমিকদের চেক হস্তান্তর করেন।

প্রণোদনা পাওয়া শ্রমিকেরা বন্দরের বার্থ, টার্মিনাল ও জাহাজ পরিচালনাকারী ৪৬টি বেসরকারি অপারেটিং ফার্মের নিবন্ধিত শ্রমিক।

বন্দর কর্মকর্তারা জানান, প্রত্যেক শ্রমিককে আট হাজার টাকা করে দেওয়া হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান