১৬ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

১৬ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা
আজ ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২ জমাদিউস সানি ১৪৪৫, ১ পৌষ, ১৪৩০। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৯০৪: কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।

১৯২৫: কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ‘লাঙ্গল’ কলকাতা থেকে প্রকাশিত হয়।

১৯৩৯: ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার।

১৯৫০: সাইপ্রাসের জনগণ তাদের দেশের ওপর ব্রিটিশ আধিপত্যের পরিসমাপ্তির লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন শুরু করে।

১৯৫১: ভারতের হায়দ্রাবাদে সালারজং জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৯৭১: পাকিস্তান সেনাবাহিনী বিকেলে ৪টা ২১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে।

১৯৭২: বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১৯৯১: কাজাকস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৮: প্যারিসের একটি আপিল আদালত ফ্রান্সের বিশিষ্ট মুসলিম দার্শনিক, ইতিহাসবিদ ও লেখক রজার গারুদিকে হলোকাস্টের কথিত গণহত্যার কল্পকাহিনি অস্বীকার করার অপরাধে জেল ও জরিমানা করে।

জন্ম:

১৭৭৫: জেন অস্টেন, ইংরেজ ঔপন্যাসিক।

১৮৪০: উমেশচন্দ্র দত্ত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।

১৮৮২: বাঙালি সংগীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর।

১৯১৭: আর্থার সি ক্লার্ক, বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনি লেখক এবং উদ্ভাবক।

১৯০৬: মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।

১৯৩৬: বাঙালি কবি ও লেখক শামসুল হক।

১৯৪০: মাহমুদুন্নবী, বাংলাদেশি সংগীতশিল্পী।

১৯৪০: শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ।

১৯৪২: কবি হায়াৎ সাইফ।

১৯৪৭: বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল।

মৃত্যু:

১২৭৩: কবি জালাল উদ্দিন রুমী।

১৮৫৯: ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।

১৯০১: নবাব খাজা আহসানউল্লাহ।

১৯৭৫: প্রখ্যাত বাঙালি সংগীতজ্ঞ অনাথনাথ বসু।

১৯৬৫: ইংরেজ কথাসাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম সমারসেট মম্‌।

১৯৮৭: অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।

১৯৯৫: কণ্ঠশিল্পী ফিরোজ সাঁই।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা