কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক ৪ জানুয়ারি

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক ৪ জানুয়ারি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে আগামী ৪ জানুয়ারি বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি।)

আজ সোমবার ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর এক হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হবে।

শরিফুল আলম বলেন, বৈঠকে অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিদেশি মিশনের প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

চিঠিতে উল্লিখিত কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা