মাধ্যমিকে ভর্তি পদ্ধতির দুই প্রস্তাব

মাধ্যমিকে ভর্তি পদ্ধতির দুই প্রস্তাব
করোনা মহামারির সময়ে মাধ্যমিকে দুটি উপায়ে ভর্তি পদ্ধতির কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই দুটি প্রস্তাবনার একটি হলো, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা। অন্যটি হলো, ৯ দিনে ৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

মাউশির উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এখন শিক্ষা মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে ভর্তির কাজটি হবে।

অন্যান্য বছর ডিসেম্বরের শুরুতে বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়। তবে এ বছর করোনার কারণে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ডিসেম্বর পর্যন্ত সব বিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বর্তমানে সারাদেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতে আছে ৪২টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ১৯ হাজার ৪২১টি। এগুলোর মধ্যে ১৬ হাজার ৭৭৫টি এমপিওভুক্ত, বাকি দুই হাজার ৬৪৬টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি