ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার বিওতে জমা

ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার বিওতে জমা
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ নভেম্বর কোম্পানিটি আইপিও লটারির অনুষ্ঠান সম্পন্ন করেছে।

কোম্পানিটির গত ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকা শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে।

অতিরিক্ত আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

অর্থসংবাদ/ এমএস/ ১০: ৩৫/ ২৬: ১১: ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন