ডিএসইর লভ্যাংশ ঘোষণা

২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। মিটিং সূত্রে এ তথ্য জানা গেছে।

গত অর্থবছরে স্টক এক্সচেঞ্জটির পর্ষদ ৫ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল।

২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ অলাভজনক থেকে লাভজনকে রুপান্তর হয়। এরমধ্য দিয়ে ডিএসইর লভ্যাংশ ঘোষণাও শুরু হয়। সর্বপ্রথম ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় ডিএসইর পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করে। যা পরবর্তী ২ অর্থবছরও একই পরিমাণ ছিল। তবে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে লভ্যাংশের পরিমাণ ৫ শতাংশে নেমে আসে।

২০২০ সালের ৩০ জুন ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১০.৩০ টাকায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন