বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা

বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। সোমবার বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে সময় বাড়ানোর তথ্য টি নিশ্চিত করেছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার ছিলো রিটার্ন জমা দেয়ার শেষ দিন। তাই কর অঞ্চলগুলোতে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল করদাতাদের।

সকালে রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছিলেন, আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা বাড়ছে না। কিন্তু বিকালে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো।জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে সকালে সেমিনারের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেখানে সংস্থাটির চেয়ারম্যান হয়রানি বন্ধ এবং করদাতাদের ভীতি দূর করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

গত ২৬ নভেম্বর পর্যন্ত একই সময়ের তুলনায় ৬৩ হাজার ১৯৯টি রিটার্ন বেশি জমা পড়েছে। তবে আয়কর কমেছে ১৯৩ কোটি টাকা।

অর্থসংবাদ/এ এইচ আর. ১৬:২৬/১১.৩০.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা