খুলনায় যোগ দিচ্ছেন মাশরাফি

খুলনায় যোগ দিচ্ছেন মাশরাফি
এমনিতেই দলটি তারকায় ঠাসা। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে ড্রাফট থেকেই দলে ভেড়ায় জেমকন খুলনা। এবার ড্রাফটের বাইরে লটারি থেকে আরেক তারকা মাশরাফি বিন মুর্তজাকে পাচ্ছে খুলনা। আজ বিসিবি কার্যালয়ে লটারির মাধ্যমে নির্ধারিত হয় মাশরাফির দল। জেমকন খুলনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

মাশরাফিকে পেতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চারটি দল আগ্রহ প্রকাশ করে। বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যে লটারি হয়। চার দলের মধ্যে কাগজে–কলমে সবচেয়ে শক্তিশালী খুলনা। লটারির ভাগ্যে সেই খুলনার হয়েই কথা বলল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলতে হলে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা পার করতে হতো। গতকাল রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফি ফিটনেস পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় তিনি সহজেই উতরেও গেছেন। বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদারের অধীনে ফিটনেসের পরীক্ষা দিয়েছেন মাশরাফি। মাশরাফির ফিটনেস পরীক্ষায় পাস করে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এই ট্রেনার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো