বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ৩৪ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮ লাখ ৩৪ হাজার ছাড়াল
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। বর্তমানে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৪৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার।

আজ শনিবার (২ জানুয়ারি) করোনাভাইরাসের আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৬৪১ জন।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬ লাখ ১৭ হাজার ৩৪৬ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি তিন লাখ তিন হাজার ৪০৯ জন এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ২০৫ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৭ লাখ ৫৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ৪৪১ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৮৬ হাজার ৩৩৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৫৭ হাজার ৫৫৫ জন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ৩৯ হাজার ৭৭৩ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ হাজার ৭৬৫ জন।

এদিকে তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো