সিঙ্গাপুর-মালয়েশিয়ার মধ্যে দ্রুতগতির রেলপথ প্রকল্প বাতিল

সিঙ্গাপুর-মালয়েশিয়ার মধ্যে দ্রুতগতির রেলপথ প্রকল্প বাতিল
দীর্ঘ আলোচনার পরও দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে একমত হতে না পারায় সিঙ্গাপুর ও প্রতিবেশী মালয়েশিয়ার মধ্যে দ্রুতগতির রেলপথ তৈরির মেগা প্রকল্প বাতিল করা হয়েছে। শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, অবশেষে একটি ব্যয়বহুল ও দীর্ঘ সমস্যাযুক্ত প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে দুই পক্ষ।

প্রস্তাবিত ৩৫০ কিলোমিটারের রেলপথটি নির্মিত হলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মধ্যে ভ্রমণের সময় ৯০ মিনিট কমে আসার প্রত্যাশা করা হয়েছিল। বর্তমানে গাড়িতে করে এ পথ পাড়ি দিতে ৪ ঘণ্টা বা তারও অধিক সময় লাগে।

২০১৬ সালে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মধ্যে বুলেট ট্রেন লাইন তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে এর দুই বছর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতা গ্রহণ করলে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে। মাহাথির জানিয়েছিলেন, দেশের ঋণ কমানোর জন্য কলঙ্কিত পূর্বসূরিদের অনুমোদিত বড় অবকাঠামোগত প্রকল্পগুলো পর্যালোচনার অংশ হিসেবে এ প্রকল্প তিনি বাদ দিতে চান।

এরপর ২০৩১ সালে পরিষেবা শুরু করার পরিকল্পনা নিয়ে মালয়েশিয়ার অনুরোধে প্রকল্পের নির্মাণকাজ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছিল। গত ৩১ ডিসেম্বর সেই স্থগিতের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু মালয়েশিয়ার প্রস্তাবিত পরিবর্তন নিয়ে একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় প্রকল্পটি বন্ধ ঘোষণা করা হয়।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দীন ইয়াসিন ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং একটি যৌথ বিবৃতিতে বলেন, মালয়েশিয়ার অর্থনীতিতে কভিড-১৯ মহামারীর প্রভাবের আলোকে মালয়েশিয়া সরকার প্রকল্পটি নিয়ে বেশ কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করেছিল। উভয় সরকার এ পরিবর্তনগুলো নিয়ে একাধিক আলোচনা চালিয়েও কোনো চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়নি। তবে চুক্তি অনুযায়ী প্রকল্পটিতে এরই মধ্যে ব্যয় হওয়ায় মালয়েশিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে। সূত্র এএফপি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না