কর্মীর মনের খবর জানাবে মুডবিম

কর্মীর মনের খবর জানাবে মুডবিম
প্রথম দর্শনে সিলিকনের রিস্টব্যান্ডটি অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই মনে হতে পারে। কিন্তু এটি মনের খবর জানাতে পারে। ‘মুডবিম’ নামের রিস্টব্যান্ড অ্যাপের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকে। এতে আছে হলুদ ও নীল রঙের দুটি বোতাম। হলুদ বোতাম টিপে দিলে বোঝা যাবে আপনি আনন্দময় সময় কাটাচ্ছেন আর নীলটি টিপলে বোঝা যাবে আপনার মনটা আজ খারাপ।

করোনার কারণে বাসায় বসে অফিস করা কর্মীদের মনের খবর জানার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এটি ব্যবহার করতে পারেন। অনলাইন ড্যাশবোর্ডেই একসঙ্গে সব কর্মীর মানসিক অবস্থা জানার ব্যবস্থা রয়েছে মুডবিমে। তবে চাইলে কর্মীরা রিস্টব্যান্ডটি পরতে অস্বীকৃতিও জানাতে পারেন।

যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠান মাইন্ড ব্রেভ মুডবিম অ্যাপটি ব্যবহার করছে। সেখানকার ট্রাস্টি প্যাডি বার্ট জানান, এক কর্মী কাজের চাপে পিষ্ট হচ্ছিলেন। ডেটা দেখার আগে বিষয়টি আমরা খেয়ালই করিনি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাস আসার আগে বিষন্নতা ও উদ্বেগের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিলো ১ ট্রিলিয়ন ডলার। সূত্র: বিবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা