সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৩.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ টাকা। আর সপ্তাহে শেষ কার্যদিবস লেনদেন শেষে ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ২১.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অগ্রণী ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসে।

ডিএসইতে সপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬.১৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৫.০৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৪.৫৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৩.৩৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৪৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১০.১২ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৮৯ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৮.৬৯ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন